প্রকাশিত:
গতকাল

মেয়র বলেন, ‘ভয়াবহ শৈত্যপ্রবাহে রাস্তায় থাকা অবস্থায় আমাদের ১৬ জন নাগরিকের মৃত্যু হয়েছে।’
তিনি আরো জানান, প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং গত কয়েক দিনে এক ডজনের বেশি মানুষ শহরের রাস্তায় ঠান্ডায় জমে প্রাণ হারিয়েছেন।
মেয়রের দেওয়া তথ্যে বলা হয়, ১৬ জনের মধ্যে ১৩ জনের হাইপোথার্মিয়ায় মৃত্যু হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। বাকি তিনটি মৃত্যুর পেছনে অতিরিক্ত মাদক সেবনের ঘটনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মেয়র মামদানি জানান, প্রায় ১০ দিন আগে নিউইয়র্কে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামার পর থেকেই গৃহহীনদের সহায়তায় কার্যক্রম জোরদার করা হয়েছে। এ সময় ৯৩০ জনের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি নিজেদের বা অন্যদের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় ১৮ জনকে জোরপূর্বক নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
গৃহহীনদের তাঁবু বা অস্থায়ী বসতি উচ্ছেদের আহ্বান প্রত্যাখ্যান করে নিউইয়র্কের মেয়র বলেন, সাম্প্রতিক দিনগুলোতে যাদের মৃত্যু হয়েছে, তাদের কেউই গৃহহীনদের ক্যাম্পে অবস্থান করছিলেন না।